
ফরিদপুরের সদর উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৪ বছর বয়সি এক কিশোরের বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের দাবি, ওই শিশুকে সাইকেলে করে ঘুরানোর কথা বলে বাগানে নিয়ে ধর্ষণ করে ওই কিশোর। পরে ওই শিশুর চিৎকারে আশপাশের লোকজন এসে কিশোরকে আটক করে পুলিশে দেয়।
শুক্রবার রাতে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, চার বছর বয়সি ওই মেয়ে শিশুকে বাইসাইকেলে ঘুরানোর প্রলোভন দেখিয়ে বাড়ির অদূরে একটি বাগানে নিয়ে যায় ওই কিশোর। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। শিশুটির চিৎকারে কয়েকজন এগিয়ে এসে কিশোরকে ধরে পুলিশে দেয়। আর আহত শিশুটিকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য সুমন পোদ্দার বলেন, ‘শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত কিশোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।’
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদউজ্জামান বলেন, ‘মামলার বিষয়টি নিয়ে সমস্যায় আছি। দুজনেরই বয়স কম।