
মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, আগামী ১৭ মার্চ ২০২৫-এর মধ্যে লাইসেন্সবিহীন সকল অবৈধ ইটভাটা বন্ধ বা গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে জেলা প্রশাসন, চাঁদপুর এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ ৩ মার্চ ২০২৫ তারিখে চাঁদপুর জেলার ইটভাটা মালিকদের নিয়ে অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন সভাপতিত্ব করেন এবং উপস্থিত সংশ্লিষ্টদের হাইকোর্টের নির্দেশনার বিষয়ে বিস্তারিত অবহিত করেন এবং বিজ্ঞ আদালতের নির্দেশনার আলোকে আগামী ৮/৩/২০২৫ তারিখের মধ্যে সকল অবৈধ ভাটাসমূহ বন্ধ করে দেয়ার নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে জানানো হয়।