শাহরাস্তির পরানপুর ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মরহুম রফিক ইসলামের কুলখানি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বাদ জোহর মরহুমের রুহের মাগফিরাত কামনায় এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এতে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটওয়ারী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা কামাল, পরানপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিদ্দিকুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা মঞ্জুর হোসেন, সহকারী শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন ও কাজী মফিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জুবায়ের আল নাহিয়ান, বিএনপি নেতা হেমায়েতুল ইসলাম সুমন ও মাহমুদ আলম মেম্বার, জামায়াত নেতা আবুল বাশার, মাওলানা মাছুম বিল্লাহ, হাচান মজুমদার, জহিরুল ইসলাম, হেলাল উদ্দিন রুবেল, মোশাররফ হোসেন, আব্দুল কাদেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া ও মিলাদ মাহফিলে মরহুম রফিক ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
মরহুমের ছেলে প্রবাসী মিজানুর রহমান তাঁর বাবার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি পরিবারের পক্ষ থেকে কুলখানিতে উপস্থিত হয়ে দোয়া ও সমবেদনা জানানোর জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।