
ডেস্ক রিপোর্ট :
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কাইমুল হক রিংকু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
তিনি শনিবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে বিএনপি থেকে স্বেচ্ছায় পদত্যাগ ও জামায়াতে যোগদানের ঘোষণা দেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন—
আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী,
বিষয়: বিএনপি থেকে জামায়াতে যোগদান।
আমি স্ব-ইচ্ছায়, কারও পরোচনা ছাড়াই এবং নিজের ভালো লাগা থেকে বিএনপির স্বেচ্ছাসেবক দল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। যেহেতু আমার লিখিত কোনো স্বাক্ষর নেই বিএনপির ওই তালিকায়, তাই লিখিত পদত্যাগের প্রশ্নই আসে না। এতে কারও মনে কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।”
কাইমুল হক রিংকু দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি ইসলামভিত্তিক আদর্শিক রাজনীতিতে আকৃষ্ট হয়ে জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তার এই সিদ্ধান্তে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে “আদর্শের পথে ফিরে আসা” হিসেবে দেখছেন।
যোগদানের বিষয়ে কাইমুল হক রিংকু বলেন,
জামায়াতে ইসলামী এমন একটি সংগঠন, যা আল্লাহভীরু, সৎ ও ন্যায়ের ভিত্তিতে সমাজ পরিবর্তনের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি, ইসলামি আদর্শেই সমাজের কল্যাণ নিহিত।”
স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ তার এই যোগদানকে স্বাগত জানিয়েছেন এবং একে “আদর্শিক জাগরণের অংশ” হিসেবে অভিহিত করেছেন।