
মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ঈদের দিন বাদ মাগরিব বানিয়াচোঁ মৃধা বাড়ি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আমীর মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ আল নোমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা এসিট্যান্ট সেক্রেটারি এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ ইব্রাহিম খলিল, উপজেলা জামায়াতের আমীর মোঃ মোস্তফা কামাল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নয়া স্বাধীনতার পর এবারের ঈদ নতুন একটি আবহে উদযাপিত হয়েছে।দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ মানুষের ধর্মীয়,রাজনৈতিক ও সামাজিক অধিকার কেড়ে নিয়েছিল।আওয়ামী জুলুমের অবসানে যারা রক্ত দিয়েছে আমরা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আহত-পঙ্গুত্ব বরণকারী জীবন্ত শহীদদের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।
উপজেলা আমীর বলেন, কোন ষড়যন্ত্র জামায়াতের অগ্রযাত্রা থামাতে পারবেনা।জামায়াত তার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে বাকী ১১ মাস আমাদেরকে সুন্দরভাবে চলতে হবে।তাকওয়াপূর্ণ একটি সমাজ বিনির্মানে জামায়াত কর্মীদেরকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। মায়া-মমতা ও ভালোবাসা ভরা সমাজ কায়েমে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য তিনি জামায়াত কর্মীদের প্রতি আহবান জানান।