
শাহরাস্তি উপজেলার দেবিপুর গ্রামে এক দোকানদারকে মারধরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) বিকেলে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী দেবিপুর গ্রামের বাসিন্দা শামিম হোসেন, পিতা: দেলোয়ার হোসেন ও তার সহযোগীরা গ্রামের এক সাধারণ দোকানদার মইন খন্দকারের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন এবং পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শামিম হোসেনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অসদাচরণ ও সহিংসতার অভিযোগ রয়েছে। কিছুদিন আগে দেবিপুর খন্দকার বাড়ি জামে মসজিদকে কেন্দ্র করে বিরোধের জেরে খন্দকার পরিবারের কয়েকজন সদস্যের ওপর হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারী মঈন খন্দকার জানান, আমার কাছ থেকে অভিযুক্ত শামীম দোকান ভাড়া বাবদ কিছু টাকা পাবে। টাকার বিষয় আমি তারকাছ থেকে সময় নেই। তবে মঙ্গলবার বিকেলে শামীম টাকার চাইতে এসে আমাকে ব্যাপক মারধর করে। এতে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছি।
অভিযুক্ত শামীম জানান, তুচ্ছ বিষয় নিয়ে ঘটনাটি ঘটেছে। এ বিষয় স্হানীয় ভাবে মিমাংসা হয়েছে।
এ বিষয়ে এলাকাবাসী জানান, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় সঠিক ও সুষ্ঠু বিচার না হলে পর্যায়ক্রমে অপরাধের সংখ্যা বাড়বে।