
মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের দাদীয়াপাড়া ব্যাপারী বাড়ির বসির উল্লাহ মাস্টারের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
১৪ সেপ্টেম্বর (রবিবার) সকালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এলাকার মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, তিনি প্রথমে রায়শ্রী উত্তর ইউনিয়নস্থ মৌলভী আকরাম আলী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে রায়শ্রী দঃ ইউনিয়নের পরানপুর ফাজিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে সহ বহু বন্ধু-শুভার্থী রেখে যান।
বাদ আছর নামাজের পর জানাজার নামাজ 'হযরত ওমর (রাঃ) তালীমুল কোরআন মাদ্রাসা' অর্থাৎ দাদিয়া পড়া বেপারি বাড়ি সংলগ্ন মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজার ইমামতি করেন তার বড় ছেলে হাজীগঞ্জ আহমেদিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দেস হজরত মাওলানা সহিদ উল্লাহ কায়সার। জানাজা পূর্ব আলোচনা রাখেন চাঁদপুর-৫ শাহরাস্তি হাজীগঞ্জ জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। এছাড়াও দেশ বরেণ্য বহু আলেম ওলামা উপস্থিত ছিলেন।