
মোঃ সাইফুদ্দীন:
শাহরাস্তি পৌরসভার শ্রীপুর মিয়া বাড়ির বাসিন্দা, দৈনিক ইনকিলাবের সাবেক প্রতিনিধি এবং শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সৈয়দ আমরুজ্জামান সবুজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবত ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৩ জুলাই রোববার দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে ছাড়াও বহু আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শাহরাস্তি সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষ শোকাহত। প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার রুহের মাগফিরাত কামনা করেছে।