
মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ২রা এপ্রিল সকাল ৭ টায় সংগঠনের উপজেলা নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আমীর মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে এবং নায়েবে আমীর মোঃ বাদশা ফয়সাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিন এর এসিট্যান্ট সেক্রেটারি ঢাকা যাত্রাবাড়ি-ডেমরা আসনের এমপি প্রার্থী মোঃ কামাল হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের এসিট্যান্ট সেক্রেটারি মোঃ জামাল হোসেন, আইবিডব্লিউএফ এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ইন্জিঃ জিয়াউল হক, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য জেলা এসিট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।
এছাড়াও অতিথি ছিলেন, পৌর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম,সাবেক উপজেলা আমীর মাওলানা খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সাবেক শিবির জেলা সভাপতি কাউসার আলম,সাবেক শিবির জেলা সভাপতি হাফেজ শাহজালাল, বিশিষ্ট ব্যাংকার সাজ্জাদ খান, ব্যবসায়ী আবু ইউসুফ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী এসিট্যান্ট সেক্রেটারি মোঃ কামাল হোসাইন বলেন, 'জামায়াত কেন্দ্রের নির্দেশনা অনুসারেই এই এলাকায় সংসদ নির্বাচনে অধ্যাপক আবুল হোসাইনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্ধারণ করেছে।' এলাকার বাহির থেকে আসা নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনার এলাকায় আসলে এলাকার সংগঠনের জন্য কাজ করবেন। আপনারা কাজ করলেই আমাদের কাজের পরিবেশ সৃষ্টি হবে, আরো বেশি কর্মী তৈরি হবে। নির্বাচনের জন্য কর্মীর প্রয়োজনীয়তা আছে।
তিনি আরো বলেন, দেশে আইনের শাসন কায়েম করা ধর্ষণ, চাঁদাবাজি, খুন বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপসহ আগামী নির্বাচনে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য ইসলামী শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলকে আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে বেশি করে দাওয়াতি কাজ করতে হবে।
স্বাধীনতার পর এবারের ঈদ নতুন একটি আবহে উদযাপিত হয়েছে। তিনি স্বাধীনভাবে ঈদ উদযাপন করতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং ছাত্র-জনতার আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন স্বাধীনতা সংগ্রামে আহতদের সুস্থতা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।