
বিশেষ প্রতিনিধি:
শাহরাস্তি মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র প্রাইভেট হাসপাতালে চিকিৎসা সেবার মানোন্নয়ন ও কার্যক্রম গতিশীল করতে সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ই আগষ্ট রোজ শনিবার দুপুরে হাসপাতাল মিলনায়তনে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান ফয়েজ আহমেদ মিলন এবং সার্বিক পরিচালনায় ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদনান নোমান। প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তফা কামাল, উপজেলা যুবদল আহ্বায়ক মো. আলী আজগর মিয়াজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন মিয়াজী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, শাহরাস্তি মিডিয়া ফোরামের সভাপতি মোঃ শাহ আলম ভূঁইয়া, সেক্রেটারি মোঃ সাইফুদ্দীন, আবাবিল টিভি এর সত্ত্বাধিকারী মোঃ শেখ ফরিদ, ছাত্রনেতা আকতার হোসেন সিহাব প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ফয়েজ আহমেদ সৌরভ, তোফায়েল আহমেদ তফু, শেখ রহমত উল্লাহ, রাজিয়া সুলতানা পিংকি, মো. হানিফ মিয়াজী প্রমুখ।
বক্তারা হাসপাতালের কার্যক্রম উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং সেবাপ্রার্থীদের গুণগত মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিতকরণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভা শেষে অতিথিবৃন্দ মধ্যাহ্নভোজে অংশ নেন।