
আব্দুর রহমান সাদিপ:
সৌদি আরবে মৃত্যু হওয়া রেমিটেন্স যোদ্ধা মো. মাহবুব আলম এর মরদেহ অবশেষে ২৩ দিন পর দেশে পৌঁছেছে। তিনি শাহরাস্তি পৌরসভার ৪নং ওয়ার্ড নাওড়া মুফতি বাড়ির বাসিন্দা।
মাহবুব আলম দীর্ঘদিন ধরে রিয়াদে কর্মরত ছিলেন। গত ২৭ মে (মঙ্গলবার) সৌদি আরব সময় সকাল সাড়ে ১০টায় রিয়াদের কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বুধবার সৌদি সময় সন্ধ্যা ৬টায় তাঁর মরদেহবাহী কফিন রিয়াদ থেকে বিমানের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন তার স্বজনেরা।
মাহবুব আলমের মৃত্যুতে প্রবাসী মহলে শোকের ছায়া নেমে এসেছে। শাহরাস্তি ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম হৃদয় তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দেখা য়ায়।