খামপাড় আহমেদিয়া নূরানী ও হাফেজিয়া মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মোঃ সাইফুদ্দীন:
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের খামপাড় আহমেদিয়া নূরানী ও হাফেজিয়া মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ০৭ ফেব্রুয়ারি অত্র মাদরাসার হলরুমে আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়শ্রী উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সেক্রেটারি সেলিম পাটওয়ারী লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিন উদ্দিন মজুমদার এবং ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবদুল হান্নান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ শাহ জাহান ভূঁইয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ কামাল হোসেন রনি।
এসময় আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহ-সভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি এ এস এম মহসিন পাটওয়ারী জুয়েল, কোষাধ্যক্ষ আবু নাছের মোহাম্মদ ফজলুল হক, এবং হাফেজ মাওলানা আবু সুফিয়ান সেলিম।
মাদরাসার শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ ফরিদ আহমেদ শিমু, হাফেজ মাওলানা ওমর ফারুক, এবং হাফেজ মারুফ হোসেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে মূল্যবান বক্তব্য প্রদান করেন।