আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৮ই বৈশাখ, ১৪৩৩ ● ২১শে এপ্রিল, ২০২৬ ● ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ ● বিকাল ৫:১৬
সর্বশেষঃ

শাহরাস্তিতে ১৬ বছরের কিশোরী ধর্ষণে অন্তঃসত্ত্বা, পঞ্চাশোর্ধ্ব অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুলাল হোসেন (৫২) নামের এক পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ধর্ষণের ফলে কিশোরী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে জানা গেছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় শাহরাস্তি পৌরসভার ৭নং ওয়ার্ডের নিজ বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী দুলাল হোসেন কিশোরীকে সুকৌশলে ধর্ষণ করে। ঘটনার সময় তার মা জীবিকার তাগিদে বাড়ির বাইরে ছিলেন।

পরবর্তীতে কিশোরীর শারীরিক পরিবর্তন লক্ষ করে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চাইলে সে অকপটে ধর্ষণের বিষয়টি স্বীকার করে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর মা শাহরাস্তি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাসার পিপিএম (বার)-এর নির্দেশনায় এসআই (নিঃ) মনিরুজ্জামান ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অভিযুক্ত দুলাল হোসেনকে আটক করেন।

আটক দুলাল হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর (গাজী বাড়ি) গ্রামের মৃত আঃ কাদের ও লেদী বেগমের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে শাহরাস্তি পৌরসভার ৭নং ওয়ার্ডের নিজ মেহার এলাকায় বসবাস করছেন।

শাহরাস্তি থানার ওসি মো. আবুল বাসার জানান, “ঘটনার তদন্ত চলছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এ ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories