আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ৮ই বৈশাখ, ১৪৩৩ ● ২১শে এপ্রিল, ২০২৬ ● ৪ঠা জিলক্বদ, ১৪৪৭ ● বিকাল ৩:৪৬
সর্বশেষঃ

বিধবা নারীকে ঘরছাড়া করলো আত্মীয়রা: শাহরাস্তিতে বসতঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকি!

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক অসহায় বিধবা নারীকে নিজ বসতঘর থেকে জোরপূর্বক উচ্ছেদ, ঘরবাড়ি ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আত্মীয়-স্বজনের বিরুদ্ধেই। স্বামীহারা এই নারী বর্তমানে চার সন্তানসহ নিঃস্ব ও আশ্রয়হীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নাছরিন আক্তার (৩৬), স্বামী মৃত জাহাঙ্গীর আলম, শাহরাস্তির নিজমেহার এলাকার বাসিন্দা। স্বামীর মৃত্যুর পর থেকে চার কন্যা সন্তানকে নিয়ে স্বামীর রেখে যাওয়া ভিটেবাড়িতে বসবাস করে আসছিলেন। কিন্তু কয়েক বছর ধরে স্বামীর পরিবারের সদস্যরা তাকে উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন তিনি।

২৭ জুন ২০২৫, সকাল ৯টার দিকে অভিযুক্ত আমেনা বেগম, মনির হোসেন, খোরশেদ আলম, বিল্লাল হোসেন, আবুল কাশেম, সুফিয়ান হোসেন ও রবিউল হোসেনসহ কয়েকজন সংঘবদ্ধভাবে ওই বিধবা নারীর বসতঘর ভাঙচুর করে মাটির সঙ্গে মিশিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।

নাছরিন আক্তার জানান, “আমি বাধা দিতে গেলে ওরা আমাকে মারার জন্য তেড়ে আসে। আমার সন্তানদের সামনে আমাকে গালিগালাজ করে ও প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। আমার ঘর একরকম গুঁড়িয়ে দিয়েছে। এখন আমি সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায় আছি।”

অভিযুক্ত আমেনা বেগম, যিনি সম্পর্কে নাছরিনের ননদ, বলেন, “গত দুই বছর ধরে বিভিন্ন শালিসে আমার ভাবীকে ঘর সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু তিনি একাধিকবার শালিসের রায় অমান্য করেছেন। আমার বাবার সম্পত্তি তিনি একাই দখলে রেখেছেন। ভাইয়ের জন্য জায়গা চেয়ে না পেয়ে আমরা বাধ্য হয়ে ঘরটি ভেঙ্গে ফেলেছি।”

বিষয়টি নিয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল বাসার বলেন,
“ভুক্তভোগী নারীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories