আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ১৭ই ফাল্গুন, ১৪৩২ ● ১লা মার্চ, ২০২৬ ● ১২ই রমযান, ১৪৪৭ ● রাত ১১:৪৩
সর্বশেষঃ

চাঁদপুর জেলা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের সেটাপ সম্পন্ন

বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার ২০২৬ সেশনের নতুন সেটাপ সম্পন্ন হয়েছে। জেলা শাখার জরুরি সদস্য বৈঠকে দলীয় কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নতুন সেটাপে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ হাসান। তিনি পূর্ববর্তী সেশনে জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন এবং চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ পারভেজ আহমেদ, যিনি আগের সেটাপে অফিস সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ মোহাইমিন। তিনি নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাসানকে শপথ পাঠ করান এবং নতুন নেতৃত্বকে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার মানদণ্ড সমুন্নত রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রশিবির-এর সভাপতি হাসান আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমীর বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক কেন্দ্রীয় কার্যকর পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কলেজ সম্পাদক অধ্যাপক শাহ আলম, সাবেক চাঁদপুর জেলা সভাপতি শেখ বেলায়েত এবং আকরাম হোসাইনসহ জেলা ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বিদায়ী বক্তব্যে সদ্য বিদায়ী সভাপতি ইব্রাহিম খলীল বলেন, “আমার দায়িত্বকালে যারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। নতুন নেতৃত্বের হাতে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে—এই প্রত্যাশা রাখছি। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আদর্শিক আন্দোলন আরও বেগবান হবে ইনশাআল্লাহ।”

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন