আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ১৭ই ফাল্গুন, ১৪৩২ ● ১লা মার্চ, ২০২৬ ● ১২ই রমযান, ১৪৪৭ ● রাত ১১:৪২
সর্বশেষঃ

শাহরাস্তিতে ছাত্রশিবির নেতৃবৃন্দের সাথে ১০ দলীয় জোট প্রার্থী ড. নিয়ামুল বশিরের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি:

চাঁদপুর–৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনের ১০ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী ড. নিয়ামুল বশিরের সাথে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহরাস্তি উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. নিয়ামুল বশির। তিনি বলেন,
“ছাত্রসমাজ জাতির বিবেক। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে আদর্শবান ছাত্রসমাজের ভূমিকা অনস্বীকার্য। আগামীর বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ছাত্রশিবিরের জনশক্তিকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

চাঁদপুর জেলা ছাত্রশিবিরের প্রশিক্ষণ সম্পাদক ও আসন কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক মাহাবুল আলম তার বক্তব্যে বলেন,
“বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ছাত্রসমাজকে সংগঠিত, সচেতন ও নৈতিক অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে হবে। আদর্শিক রাজনীতিকে শক্তিশালী করতে ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীর মোস্তফা কামাল।
এছাড়াও উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি আক্তার হোসেন শিহাব, দক্ষিণ সভাপতি কাউছার আলম, উত্তর সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর বাদশা ফয়সাল, উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি শাহ আলম, উপজেলা যুব বিভাগের সভাপতি সেফায়েতুল্লাহ ফিরোজসহ ছাত্রশিবির ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভাটি পরিচালনা করেন শাহরাস্তি পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি আক্তার হোসেন শিহাব।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন