আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ১৭ই ফাল্গুন, ১৪৩২ ● ১লা মার্চ, ২০২৬ ● ১২ই রমযান, ১৪৪৭ ● রাত ১১:৪২
সর্বশেষঃ

শাহরাস্তিতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে দায়েরকৃত এক ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের দিক-নির্দেশনায় এসআই (নিঃ) শেখ রায়হানুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানাধীন রঘুরামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে থানার এফআইআর নং-১৭, তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৬; জি আর নং-৩৯, ধারা ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২০) অনুযায়ী দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি এমরান হোসেন (২৯) কে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতে তাকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, নারী ও শিশু নির্যাতনসহ সকল ধরনের অপরাধ দমনে শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন