শাহরাস্তিতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকি চোকিদার বাড়িতে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম জহিরুল ইসলাম। তিনি একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চোকিদার বাড়ির আব্দুল হান্নানের নির্মাণাধীন নতুন ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় অসাবধানতাবশত জহিরুল ইসলাম নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে -এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় তিনি অবগত নন।