শাহরাস্তিতে পুলিশের অভিযানে ৫১ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের সেতরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আল আমীন ভূঁইয়া, এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন ও এএসআই (নিঃ) ফারুক আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম নিয়মিত মাদক উদ্ধার অভিযানে ডিউটি পালনকালে সেতরা (বেপারী বাড়ী) এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে রবিউল (৪৫) নামে এক ব্যক্তিকে তার বসতবাড়ির সামনে রাস্তার উপর থেকে আটক করা হয়। তিনি সামসুল হকের ছেলে ও কিশোরী বেগমের সন্তান। তল্লাশিকালে তার নিজ হেফাজত থেকে ৫১ (একান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-১৩, তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৬; জি আর নং-৩৫, ধারা ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।