আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ১৭ই ফাল্গুন, ১৪৩২ ● ১লা মার্চ, ২০২৬ ● ১২ই রমযান, ১৪৪৭ ● রাত ১১:৪২
সর্বশেষঃ

শাহরাস্তিতে রাতের অভিযানে তিন তরুণ আটক, মাদক সেবনের দায়ে দুইজনকে আট দিনের কারাদণ্ড

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কুরকামতা এলাকায় রাত ১১টার দিকে হঠাৎ ঘটে যায় উত্তেজনাপূর্ণ একটি ঘটনা। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের নির্দেশে তৎপর হয় স্থানীয় প্রশাসন।

২৩শে ফেব্রুয়ারী রাতে এলাকাবাসী তিনজন ছেলেকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহবশত জিজ্ঞাসাবাদ করেন। তাদের চলাফেরা ও আচরণ আরও সন্দেহ তৈরি করলে স্থানীয়রা খোঁজ নেন তাদের কাছে কোনো নিষিদ্ধ কিছু রয়েছে কি না। পরে তল্লাশি করার সময়ই বেরিয়ে আসে মাদকদ্রব্য। জিজ্ঞাসাবাদে তারা নিজেরাই মাদক সেবনের কথা স্বীকার করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তিনজনের মধ্যে দুইজনকে চারদিন করে মোট আট দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন শাহরাস্তি থানার সাব-ইন্সপেক্টর আতাউর রহমান ও সঙ্গীয় ফোর্স। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও প্রশাসনের কাজে সমর্থন জানান।

এদের মধ্যে একজন যেহেতু অপ্রাপ্তবয়স্ক, তাকে স্থানীয় মেম্বারের জিম্মায় হস্তান্তর করা হয়। অভিযুক্তরা উপজেলা প্রশাসনের কাছে প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়াবেন না।

এলাকাবাসীর ভাষ্য, রাতের বেলা এভাবে সন্দেহজনক উপস্থিতি তাদের আতঙ্কিত করে তুলেছিল। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই অভিযান আবারও প্রমাণ করে, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সতর্কতা ও প্রশাসনের দ্রুত পদক্ষেপ কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন