আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ১৭ই ফাল্গুন, ১৪৩২ ● ১লা মার্চ, ২০২৬ ● ১২ই রমযান, ১৪৪৭ ● রাত ১১:৪২
সর্বশেষঃ

শাহরাস্তিতে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আতোয়ার রহমান ও এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১টা ১৫ মিনিটে শাহরাস্তি পৌরসভার ঠাকুর বাজার এলাকায় মোশারফ হোসেনের নকশা দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।

এসময় কচুয়া উপজেলার নুরপুর (হাজী বাড়ি) এলাকার মো. রাসেল রানা (২৬) এবং জগতপুর এলাকার মো. শাহ আলম হোসেন ওরফে সাগর (২৭) — উভয় থানা কচুয়া উপজেলা, জেলা চাঁদপুর — তাদের নিজ হেফাজত থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হন।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-১৫ (তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬), জিআর নং-৩৭; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন