আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ১৭ই ফাল্গুন, ১৪৩২ ● ১লা মার্চ, ২০২৬ ● ১২ই রমযান, ১৪৪৭ ● রাত ১১:৪২
সর্বশেষঃ

শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযানে ২০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১টা ২৫ মিনিটে থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আরিফ হোসাইন, এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন ও এএসআই (নিঃ) ফারুক আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুয়াপাড়া এলাকার দোয়াভাঙ্গা খাদ্য গুদামের সামনে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পূর্ব উপলতা (জমাদ্দার বাড়ী) এলাকার মোঃ ইউসুফ আলী (৩২) এবং পূর্ব উপলতা (হাজী বাড়ী) এলাকার মোঃ খোকন (৩৫)-কে গ্রেফতার করা হয়। তারা উভয়েই শাহরাস্তি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ সময় তাদের নিজ হেফাজত থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-১, তারিখ ১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, জি আর নং-৪০, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানায়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন