আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ২৫শে শ্রাবণ, ১৪৩৩ ● ৯ই আগস্ট, ২০২৬ ● ২৫শে সফর, ১৪৪৮ ● রাত ১:১৫
সর্বশেষঃ

শাহরাস্তিতে পৃথক অভিযানে দুই আসামী গ্রেফতার, কিশোরী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তি থানার পুলিশ পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে এবং এক অপহৃত কিশোরীকে উদ্ধারসহ এজাহারনামীয় আসামীকে আটক করেছে।

১৭ আগস্ট, বন্দরটিলা এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অপহরণ মামলার ভিকটিম সানজিদা সুলতানা শোভা (১৫) কে উদ্ধার করেন। এসময় মামলার এজাহারনামীয় আসামী মো. রাব্বি প্র. বাবু (২০), পিতা মৃত শাহ জাহান প্র. ছুটু মিয়া, সাং-নাওতলা গাছি বাড়ি, ৩নং হাসনাবাদ ইউনিয়ন, থানা-মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।

অপরদিকে একই দিন সকালে শাহরাস্তির হোসেনপুর গাজী বাড়ি এলাকায় এএসআই (নিঃ) মো. সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কচুয়া থানার জিআর-২০৭/২০২৩ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মহিন উদ্দিন (৩৩), পিতা মৃত আমির হোসেনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, পৃথক এ অভিযানে উদ্ধার হওয়া কিশোরী ও গ্রেফতারকৃত দুই আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) জানান, নিয়মিত মামলার আসামী কিংবা পরোয়ানাভুক্ত আসামী যেই হোক না কেন, অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা সচেষ্ট।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories