আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ৪ঠা আশ্বিন, ১৪৩৩ ● ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৮ই রবিউস-সানি, ১৪৪৮ ● সন্ধ্যা ৭:৩৪
সর্বশেষঃ

কৃষ্ণপুর সমাজকল্যাণ সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, ১৭৫টি ফলজ ও ফুলের গাছের চারা বিতরণ

“পরিবেশ রক্ষা করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষ্ণপুর সমাজকল্যাণ সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬ উপলক্ষে ফলজ ও ফুলের গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) কৃষ্ণপুর গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও প্রিয় শিক্ষার্থীদের মাঝে আমড়া, পেয়ারা, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও ফুলের গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় মোট ১৭৫টি গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

কৃষ্ণপুর সমাজকল্যাণ সংঘের নেতৃবৃন্দ জানান, আজকের এই ছোট্ট উদ্যোগ ভবিষ্যতে একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

এ সময় সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আয়োজকরা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, একটি করে গাছ লাগাই—নিজেকে, সমাজকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ পৃথিবী উপহার দিই।”

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories