আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ২০শে শ্রাবণ, ১৪৩৩ ● ৪ঠা আগস্ট, ২০২৬ ● ২১শে সফর, ১৪৪৮ ● সকাল ৯:০০
সর্বশেষঃ

শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের হাতাহাতি, দুই দিন ক্লাস বন্ধ ঘোষণা

চট্টগ্রাম নগরের ওমরগণি এমইএস কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে ব্যানার টাঙাতে গেলে এই ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসের বাইরে কয়েকটি পটকা ফাটানো হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী দুই দিনের জন্য কলেজের ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।জানা যায়, গত ৫ আগস্টের পর কলেজ প্রাঙ্গণে ছাত্ররাজনীতি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। তবে আজ ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে ব্যানার টাঙিয়ে কর্মসূচি পালন করতে আসেন। এ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে শিক্ষক ও পুলিশের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে কোনো দলের ছাত্ররাজনীতি তারা চলতে দেবেন না। এ ঘোষণা আগেও দেওয়া হয়েছিল। কিন্তু ছাত্রদল ব্যানার টাঙিয়ে কর্মসূচি পালন করতে চেয়েছিল। তাই শিক্ষার্থীরা বাধা দিয়েছেন।চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, তারা কলেজে কর্মসূচি পালন করতে গিয়েছিলেন। এ সময় কিছু শিক্ষার্থী এসে কর্মসূচির বিষয়ে জানতে চান। তারা ওই শিক্ষার্থীদের কর্মসূচি সম্পর্কে সব তথ্য জানিয়েছেন। কারও সঙ্গে কোনো ঝামেলা হয়নি। তবে নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে পৌঁছানোর আগেই একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছে বলে তিনি শুনেছেন।কলেজের উপাধ্যক্ষ মো. রেজাউল করিম সিদ্দিকী বলেন, আজ একাদশ শ্রেণির সাময়িক পরীক্ষা ছিল। দুপুরে হঠাৎ কলেজ প্রাঙ্গণে ঝামেলা হয়েছে। পরে শিক্ষক ও পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। আগামী দুই দিন কলেজে কোনো ক্লাস হবে না, তবে পরীক্ষা চলবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories