আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ সোমবার ● ৬ই আশ্বিন, ১৪৩৩ ● ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ● ৯ই রবিউস-সানি, ১৪৪৮ ● রাত ২:৪৪
সর্বশেষঃ

শাহরাস্তি মডেল থানার অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫ (পয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আরিফ হোসাইন, এএসআই (নিঃ) বাবুল হোসেন এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস পুলিশ দল ২৬ জুলাই ২০২৬ তারিখে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে শাহরাস্তি থানাধীন পৌরসভার পশ্চিম সুয়াপাড়া এলাকায় কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের দক্ষিণ পাশে পশ্চিম উপলতা রাস্তার মাথার পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—

১. মোঃ মিন্টু (৩৮), পিতা: মোঃ শফিউল্লাহ, মাতা: ফাতেমা বেগম, সাং- বাদিয়া (ডাকবাংলা বাড়ি), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর।

২. মোঃ আনোয়ার হোসেন (৪২), পিতা: মৃত হেকিম শফিক, মাতা: হাজেরা বেগম, সাং- বাদিয়া (কাজী বাড়ি), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের নিজ নিজ হেফাজত থেকে ৩৫ (পয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৪৫, তারিখ: ২৬ জুলাই ২০২৬, জিআর নং-২৩৮, সময়: রাত ২:১৫ মিনিট-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে গ্রেফতারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories