আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শনিবার ● ২৪শে শ্রাবণ, ১৪৩৩ ● ৮ই আগস্ট, ২০২৬ ● ২৫শে সফর, ১৪৪৮ ● রাত ১০:২৭
সর্বশেষঃ

বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের দুটি পুকুর ১ লাখ ৯০ হাজার টাকায় নিলাম সম্পন্ন

বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে ও উত্তর-পূর্ব পাশে অবস্থিত দুটি ডোবা/পুকুর আজ (রবিবার) নিলামের মাধ্যমে তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। নিলামের সর্বোচ্চ দর ১ লাখ ৯০ হাজার টাকা ধরা পড়ে।

বিগত তিন বছরের ইজারার মেয়াদ শেষ হওয়ায় নতুন করে নিলাম অনুষ্ঠিত হয়। পূর্ববর্তী নিলামের দর ছিল ১ লাখ ১০০ টাকা। এ বছর নিলামে অংশ নেন মোঃ মোরশেদ আলম, মোঃ সেফায়েত উল্লাহ, মোঃ আব্দুল গফুর ও মোঃ নজির আহমেদ।

নিলাম কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের প্রতিনিধি মোঃ আলী আশরাফ খান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম ইব্রাহিম খলিল।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ আবুল কাসেম, মোঃ ইদু মিয়া, মোঃ ওমর ফারুক ও মোঃ আবুল কাশেম।

অত্র প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ মুক্তার হোসেন এবং ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আজাদ হোসেন স্বপন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories