আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বুধবার ● ২১শে শ্রাবণ, ১৪৩৩ ● ৫ই আগস্ট, ২০২৬ ● ২২শে সফর, ১৪৪৮ ● বিকাল ৪:১০
সর্বশেষঃ

আমীরে জামায়াতের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানিয়েছেন দলটির নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

৩১ জুলাই (বৃহস্পতিবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ৩০ জুলাই বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিবৃতিতে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “দেশে বিরাজমান রাজনৈতিক বাস্তবতায় আমীরে জামায়াত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এই মুহূর্তে তার উপস্থিতি ও নেতৃত্ব দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।”

তিনি দেশবাসী, সংগঠনের সর্বস্তরের জনশক্তি এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি মহান আল্লাহ তাআলার দরবারে দোয়ার আহ্বান জানিয়ে বলেন, “আল্লাহ রাব্বুল আলামিন যেন আমীরে জামায়াতকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং দেশ ও জাতির কল্যাণে তার অবদান অব্যাহত রাখার তাওফীক দান করেন—আমীন।”

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories