আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বৃহস্পতিবার ● ২২শে শ্রাবণ, ১৪৩৩ ● ৬ই আগস্ট, ২০২৬ ● ২৩শে সফর, ১৪৪৮ ● দুপুর ২:০৬
সর্বশেষঃ

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে সাত লাখ টাকা মূল্যের ২৫ কেজি গাঁজা জব্দ

বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের চাঁদপুর বিসিজি স্টেশনের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ মে) সকালে পরিচালিত এক বিশেষ অভিযানে চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী এলাকা থেকে প্রায় ২৫ কেজি গাঁজা জব্দ করেছে কোস্ট গার্ড। যার বাজারমূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন বিসিজি স্টেশন চাঁদপুর এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। উদ্ধারকৃত গাঁজাগুলো বিশেষভাবে মোড়ানো অবস্থায় রাখা ছিল এবং তা পাচারের উদ্দেশ্যে গোপনে মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

কোস্ট গার্ডের এক কর্মকর্তা বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করি। মাদক বিরোধী অভিযানে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে।

চাঁদপুরবাসী কোস্ট গার্ডের এই সফল অভিযানের প্রশংসা করেছেন এবং এলাকায় মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories