আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বুধবার ● ২১শে শ্রাবণ, ১৪৩৩ ● ৫ই আগস্ট, ২০২৬ ● ২২শে সফর, ১৪৪৮ ● দুপুর ২:৩৫
সর্বশেষঃ

চাঁদপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি:


জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেছেন, “এই দেশ আমাদের দেশ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, বিদেশি হস্তক্ষেপ মোকাবেলায় আমরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করব।”

বুধবার (১২ নভেম্বর) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সাংবাদিকরা জাতির দর্পণস্বরূপ। সাংবাদিকদের মাধ্যমেই আমরা ঘুম থেকে উঠে দেশের সব তথ্য জানতে পারি। তাই আমরা চাই—যে ঘটনাই ঘটুক না কেন, জনগণ যেন সঠিক তথ্য পায়।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেন, আগামী নির্বাচনে ধর্মভিত্তিক আটটি দলের সাথে আসন সমঝোতায় জামায়াত কোনো কৃপণতা করবে না। “যেখানেই কেন্দ্রীয়ভাবে আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হবে, আমরা বিনা প্রশ্নে তা মেনে নেব,” বলেন তিনি।

গণভোট প্রসঙ্গে জেলা আমীর বলেন, “জুলাই সনদ গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি না পেলে জুলাই যোদ্ধারা বিপদে পড়বে। তাই গণভোট বাস্তবায়নে জামায়াত অনড় থাকবে। আমরা মনে করি, নির্বাচন বিলম্ব হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, তাই ফেব্রুয়ারির ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন প্রত্যাশা করি। তবে এর আগেই গণভোট করে জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া।

পত্রিকা সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন—চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর-এর সম্পাদক সোহেল রুশদী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক শপথ-এর সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর কণ্ঠ-এর প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর প্রতিদিন-এর সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, মেঘনাবার্তা-এর সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর দর্পণ-এর সম্পাদক শরীফ চৌধুরী, সাপ্তাহিক সকাল-এর সম্পাদক মোশাররফ হোসেন লিটন, প্রভাতি কাগজ-এর সম্পাদক আব্দুল আউল রুবেল, চাঁদপুর প্রবাহ-এর যুগ্ম সম্পাদক আল ইমরান শোভন এবং দৈনিক সংবাদ-এর সম্পাদক আব্দুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খান, সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি জাহিদুল ইসলাম, জেলা সভাপতি ইব্রাহিম খলিলসহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধি ও জামায়াতের নেতৃবৃন্দ।

সভায় আরও উপস্থিত ছিলেন দৈনিক প্রিয় চাঁদপুর-এর সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, সুদীপ্ত চাঁদপুর-এর ভারপ্রাপ্ত সম্পাদক এম.আর. ইসলাম বাবু, চাঁদপুর পত্রিকা-এর ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, আদি বাংলা-এর সম্পাদক ইমরান হোসেন রাজন এবং চাঁদপুর সময়-এর প্রধান সম্পাদক ফরিদ উদ্দিন উকিলসহ স্থানীয় পত্রিকার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories