আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ ● ৭ই জুন, ২০২৬ ● ২১শে জিলহজ্জ, ১৪৪৭ ● সকাল ৮:৩৬
সর্বশেষঃ

জামায়াতের নির্বাচনি প্রস্তুতি জোরদার, চাঁদপুরের ৫ আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি মাঠে সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ইতোমধ্যে সারাদেশে ২৯৬টি আসনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীর তালিকা তৈরি করেছে। পাশাপাশি চলছে জোট গঠন ও আসন ভাগাভাগির প্রস্তুতিও।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াত এককভাবেও নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের মাঠ পর্যায়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশ ও প্রতিশ্রুতি প্রচারের মাধ্যমে জনভিত্তি গড়ে তোলার চেষ্টা করছেন। পাশাপাশি বিগত সরকারের আমলে দল ও নেতাকর্মীদের ওপর চালানো দমন-পীড়নের ঘটনাগুলোও ভোটারদের সামনে তুলে ধরা হচ্ছে।

এ বিষয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গণমাধ্যমকে জানান, “আমরা নির্বাচনমুখী দল। যেকোনো নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। আসন সংখ্যা ও প্রার্থীর তালিকা এখনো চূড়ান্ত নয়। আগস্ট-অক্টোবরের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।”

চাঁদপুর জেলায় জামায়াতে ইসলামীর প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন:

চাঁদপুর-১: মাওলানা আবু নসর আশরাফী, চাঁদপুর-2: ডা. আবদুল মবিন, চাঁদপুর-৩: অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর-৪: মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি, চাঁদপুর-৫: অধ্যাপক আবুল হোসাইন

ঈদুল আজহা উপলক্ষে কেন্দ্রীয় নেতারা নিজ নিজ এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। ঈদের পরও মাঠে সক্রিয় রয়েছেন তাঁরা। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, মাঠের পরিস্থিতি ও রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়েই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জামায়াতের এই তৎপরতা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories