শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা শাখার এক দাপ্তরিক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।
শনিবার (৫ জুলাই ২০২৬) শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি মো. আয়েত আলী ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মো. সেলিম পাটওয়ারী লিটনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কয়েকজন দলীয় নেতার অভ্যন্তরীণ আচরণ ও কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা এবং দলের সুনাম ক্ষুণ্ন করেছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন বিএনপির বিদ্যমান কমিটি অদ্য থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, এ সিদ্ধান্তের অনুলিপি সংশ্লিষ্ট নেতৃবৃন্দের পাশাপাশি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও প্রেরণ করা হয়েছে।
এদিকে, কমিটি বিলুপ্তির ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। তবে নতুন কমিটি গঠনের বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো ঘোষণা বা সময়সূচি উল্লেখ করা হয়নি।