আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ রবিবার ● ২৫শে শ্রাবণ, ১৪৩৩ ● ৯ই আগস্ট, ২০২৬ ● ২৫শে সফর, ১৪৪৮ ● রাত ১২:৩৩
সর্বশেষঃ

দুর্ঘটনায় আহত সাংবাদিক শাহআলম ভূঁইয়াকে দেখতে গেলেন জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন

শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দৈনিক চাঁদপুর দিগন্ত-এর স্থানীয় প্রতিনিধি ও শাহরাস্তি সময় অনলাইন পোর্টালের সহ-সম্পাদক মোঃ শাহআলম ভূঁইয়ার শারীরিক খোঁজখবর নিতে তার বাসায় যান চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-০৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।

তিনি শাহআলম ভূঁইয়ার বর্তমান অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের বিবেক। তারা অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেন। এমন একজন সাহসী সাংবাদিকের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন—শাহরাস্তি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাইনুদ্দীন, ছাত্রশিবিরের সাবেক চাঁদপুর জেলা সভাপতি ও উপজেলা জামায়াত নেতা ডা. আবুল বাশার, উপজেলা জামায়াত নেতা আব্দুল আউয়ালসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

পরিবারের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন শাহআলম ভূঁইয়ার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং সকলের প্রতি দোয়ার আহ্বান জানান।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories