আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ২০শে শ্রাবণ, ১৪৩৩ ● ৪ঠা আগস্ট, ২০২৬ ● ২১শে সফর, ১৪৪৮ ● সকাল ৮:৫৭
সর্বশেষঃ

সড়ক দূর্ঘটনায় হাফেজ ইসমাইল হোসেনের মর্মান্তিক মৃত্যতে শাহরাস্তি উপজেলা জামায়াতের শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি

 

‎চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন বলশিদ গ্রামের কৃতি সন্তান পবিত্র কোরআনের হাফেজ ইসমাইল হোসেন উপজেলার উয়ারুক বাজারে চলন্ত বালুবাহী ট্রাকের সাথে মোটর সাইকেল বা হোন্ডার মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয়। এতে সাথে সাথেই দুটি হাত ভেঙ্গে যায় ও মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যতে উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিক শোক প্রকাশ করেন উপজেলা আমীর মোঃ মোস্তফা কামাল।

‎তিনি শোক বার্তায় বলেন,ছাত্র জীবন থেকে ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ কর্মী ছিলেন প্রিয় ভাই হাফেজ ইসমাঈল হোসেন। আজ সকাল হোন্ডা ও বালুবাহী ট্রাকের ধাক্কায় মারাত্মক ভাবে আহত হয়ে প্রথমে কুমিল্লা মেডিকেল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মহান রবের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর শেষ করেছেন।

‎মরহুমের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রান কর্মী হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে।

‎আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্নীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories