আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ২০শে শ্রাবণ, ১৪৩৩ ● ৪ঠা আগস্ট, ২০২৬ ● ২১শে সফর, ১৪৪৮ ● দুপুর ১২:২৮
সর্বশেষঃ

মাত্র ১০০ টাকায় চিকিৎসাসেবা মানবিক উদ্যোগে প্রশংসায় ভাসছেন ডা. ফারুক হোসেন

আহসান হাবিব পাটওয়ারীঃ

বর্তমান সময়ে যখন চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন চাঁদপুর মেডিকেল কলেজের প্রভাষক ও অভিজ্ঞ চিকিৎসক ডা. মো. ফারুক হোসেন। মাত্র ১০০ টাকা ভিজিটে রোগী দেখে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

ডা. ফারুক হোসেন এমবিবিএস (শের-ই-বাংলা মেডিকেল কলেজ), বিসিএস (স্বাস্থ্য), সিএমইউ (আল্ট্রাসনোগ্রাম) ও এমসিজিপি ডিগ্রিধারী। তিনি দীর্ঘদিন ধরে মেডিসিন, ডায়াবেটিস, বাত-ব্যথা, শ্বাসকষ্ট, চর্মরোগ, এলার্জি ও শিশু রোগের চিকিৎসাসেবা দিয়ে আসছেন। শাহরাস্তি গেইট দোয়াভাঙা পূর্ব বাজারে আল-আমিন কমপ্লেক্সে অবস্থিত নিউ অ্যাপোলো ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি রোগী দেখেন তিনি।

চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, অল্প খরচে একজন অভিজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া বর্তমান সময়ে অত্যন্ত বিরল। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্ত পরিবার তার এই উদ্যোগে অনেকটা স্বস্তি পেয়েছে।

রোগী মো. আরমান হাবিব বলেন, এখন একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে গেলে কয়েকশ টাকা লাগে। সেখানে মাত্র ১০০ টাকায় এত ভালোভাবে চিকিৎসা পাওয়া সত্যিই অবাক করার মতো।

আরেক রোগী গৃহিণী শারমিন আক্তার বলেন, “ডা. ফারুক হোসেন খুব মনোযোগ দিয়ে রোগীর কথা শোনেন। তিনি শুধু ওষুধ দেন না, রোগীকে সাহসও দেন। গরিব মানুষের জন্য তিনি আশীর্বাদ।”

স্থানীয় সচেতন মহল বলছে, সমাজে এ ধরনের মানবিক চিকিৎসকের সংখ্যা বাড়লে সাধারণ মানুষ সহজেই চিকিৎসাসেবা পাবে এবং স্বাস্থ্যখাতে মানুষের ভোগান্তিও কমবে।

ডা. ফারুক হোসেন বলেন, “চিকিৎসা আমার কাছে শুধু পেশা নয়, এটি মানুষের সেবা করার একটি মাধ্যম। আমি চাই, অর্থের অভাবে কেউ যেন চিকিৎসাবঞ্চিত না হয়।”
তার এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে এলাকায় মানবিক চিকিৎসাসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিচিতি পেয়েছে। সাধারণ মানুষের মুখে মুখে এখন একটাই কথা ‘এমন ডাক্তারই সমাজের প্রকৃত সম্পদ।’

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories