আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ১৯শে কার্তিক, ১৪৩৩ ● ৩ নভেম্বর, ২০২৬ ● ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮ ● রাত ১০:৪৭
সর্বশেষঃ

মানবতার সেবায় শাহরাস্তির সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন জামায়াত: অসহায়দের মাঝে স্যানিটারি রিং বিতরণ

মানবতার কল্যাণে ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে স্যানিটারি ল্যাট্রিনের রিং বিতরণ করা হয়েছে।
‎
‎অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ জানান, সমাজের পিছিয়ে পরা ও সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক সেবা নিশ্চিত করাই তাদের মূল উদ্দেশ্য। অস্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থার কারণে নানা রোগে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেতে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
‎
‎উক্ত স্যানিটারি রিং বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আবু সালেহ মোহাম্মদ, আমীর, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন জামায়াত,মোঃ হুমায়ূন কবির, সেক্রেটারি, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন জামায়াত ও জনাব এবিএম মমতাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন।

‎কর্মসূচিতে ইউনিয়ন জামায়াতের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণ শেষে উপকারভোগী অসহায় পরিবারগুলো এই মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories