আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ১৯শে কার্তিক, ১৪৩৩ ● ৩ নভেম্বর, ২০২৬ ● ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮ ● রাত ১০:৪৬
সর্বশেষঃ

শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৬০ জনের বিরুদ্ধে মামলা; আটক ২

চাঁদপুরের শাহরাস্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৬০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আটক করা হয়েছে। মামলায় ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনকে প্রধান আসামি করে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার চিতোষী-মুদাফ্ফরগঞ্জ সড়কে ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিল থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানানো হয় বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে সাজ্জাদ হোসেন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিছিলের ভিডিও প্রকাশ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

মিছিলের বিষয়টি নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় শাহরাস্তি মডেল থানা পুলিশ অভিযান চালায়। এ সময় উপজেলার যাদবপুর এলাকা থেকে রায়শ্রী উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সোহেল রানা ও সাকিলকে আটক করা হয়।

পরে মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনকে প্রধান আসামি করে ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সদস্যরা নিয়োজিত থাকার সুযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ মিছিল বের করে। বিষয়টি জানার পরপরই পুলিশ ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories