শাহরাস্তির বেরনাইয়া বাজার থেকে ৫ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমানত উল্ল্যাহ ওরফে আনোয়ার হোসেন (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া উত্তর বাজারে বেরনাইয়া জেনারেল হাসপাতাল সংলগ্ন মা ফার্নিচার নামের একটি বন্ধ দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই শেখ রায়হানুল ইসলাম ও এএসআই মাসুদ রানাসহ পুলিশের একটি দল মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আমানত উল্ল্যাহ ওরফে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আমানত উল্ল্যাহ ওরফে আনোয়ার হোসেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার হাজীপুরা (মজুমদার বাড়ি) এলাকার মৃত আবদুল বারেক ওরফে বারেক মিয়ার ছেলে।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ২১, তারিখ ২১ অক্টোবর ২০২৬ এবং জিআর নম্বর ৩৩৭।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।