আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ শুক্রবার ● ২৩শে শ্রাবণ, ১৪৩৩ ● ৭ই আগস্ট, ২০২৬ ● ২৪শে সফর, ১৪৪৮ ● রাত ১০:২০
সর্বশেষঃ

যুবনেতা জুবায়েরের উদ্দ্যোগে শাহরাস্তিতে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়ার আয়োজন

শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক যুবদল নেতা জুবায়ের আল নাহিয়ানের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ আগস্ট) বিকেলে স্থানীয় মেহের কালিবাড়ি গুলাচি বাড়ি মসজিদে আয়োজিত কর্মসূচিতে পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক যুবদল নেতা জুবায়ের আল নাহিয়ান, শাহরাস্তি পৌরসভা বিএনপির সহ-সভাপতি ও ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সফিউল্লাহ মিয়াজী, পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্নু সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিয়াজি আনু, পৌর তাঁতি দলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা ইমাম হোসেন খোকন, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদল নেতা সালাউদ্দিন সুজন, পৌরসভা ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা আনিসুর রহমান পাটোয়ারী আনিস, উপজেলা যুবদল নেতা মো. তারেক মাহমুদ, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক রেজাউল করিম পাটোয়ারী, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা শরীফ হোসেন, ৯ নং ওয়ার্ড যুবদল নেতা শরীফ হোসেন, সূচিপাড়া উত্তর ইউনিয়ন বিএনপি নেতা সালেহ আহমেদ, চিতোষী পশ্চিম ইউনিয়ন যুবদল নেতা তৈবুর রহমান এবং উপজেলা ছাত্রদল নেতা জাহিদ আহমদ শান্তসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories