শাবিপ্রবির ‘এসোসিয়েশন অব চাঁদপুর’ এর সভাপতি শাফী ও সাধারণ সম্পাদক রাশেদ।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘এসোসিয়েশন অব চাঁদপুরের’ ৭ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে আইপিই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাফী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো: মেহেরাব হোসেন রাশেদ মনোনীত হয়েছেন।
গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
দায়িত্বপ্রাপ্ত অন্যান্যের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মুহাম্মদ ছাকিয়ে কাউসার, ইশরাত জাহান মীম, তনুশ্রী দেবনাথ এবং মেহেদী হাসান। যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জুবাইর চৌধুরী, দেওয়ান রেজা হামিদ কারজাই। সাংগঠনিক সম্পাদক রেদোয়ানুল করিম। সহ-সাংগঠনিক সম্পাদক মো: ফখরুল ইসলাম, মাহিন ইব্রাহীম। অর্থ সম্পাদক মোহাম্মদ শরীফ উল্লাহ। সহ-অর্থ সম্পাদক নাঈম আহম্মেদ।দপ্তর ও প্রচারণা সম্পাদক আলি আশ্রাফ তানভীর। সহ-দপ্তর ও প্রচার সম্পাদক তাহ্সিন অর্নব। ক্রীড়া সম্পাদক আব্দুল মান্নান। সহ-ক্রীড়া সম্পাদক শাহিদুল হাসান জয়, ফারহান আহম্মদ কাফিল। সাংস্কৃতিক সম্পাদক জাকারিয়া তালুকদার অমিয়। সহ সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান তারেক,জান্নাতুল নাঈমা।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছে সামি, প্রিয়া, শাহরিয়া, আনহা, মাহি, রাব্বি, অথৈ, তানভীর, অনন, তারেক।
উল্লেখ্য. গত ১৯ই ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অরিয়েন্টেশন ও বার-বি-কিউ প্রোগ্রামে এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম এসোসিয়েশনের সপ্তম কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেন।