আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বৃহস্পতিবার ● ২২শে শ্রাবণ, ১৪৩৩ ● ৬ই আগস্ট, ২০২৬ ● ২৩শে সফর, ১৪৪৮ ● রাত ৮:০৮
সর্বশেষঃ

শাহরাস্তিতে নিয়মিত মামলার চার আসামী গ্রেফতার

শাহরাস্তি মডেল থানা পুলিশ নিয়মিত মামলার চারজন এজাহারনামীয় আসামীকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট (বৃহস্পতিবার) রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এসআই (নিঃ) মো. আরিফ হোসাইন সঙ্গীয় ফোর্সসহ ওয়ারুক স্টেশন বাজার এলাকায় অভিযান চালান। এ সময় শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৬, তারিখ ২৪ জুন ২০২৫; জি আর নং-১০৪; সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৭/৮/৯/১০/১২ ধারায় দায়ের করা মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মো. কাজী সাইফুল ইসলাম (৪৮), পিতা মৃত কাজী হাসানুজ্জামান, সাং আলীপুর (কাজী বাড়ি), দক্ষিণ টামটা ইউনিয়ন এবং মো. মাইনুল ইসলাম প্রকাশ মানিক (৫৫), পিতা মৃত নুরুল ইসলাম, সাং রাঢ়া (নোয়া বাড়ি), টামটা উত্তর ইউনিয়ন।

এদিকে, ১৬ আগস্ট (শনিবার) সকালে থানার সামনে নিজ মেহের এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)। এ সময় শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৯, তারিখ ১২ নভেম্বর ২০২৪; জি আর নং-১৪৬; দণ্ডবিধির 143/323/324/325/307/427/283 ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮-এর ৩/৬ ধারায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামী মো. মাইন উদ্দিন (৪৯)-কে গ্রেফতার করা হয়। তিনি শ্রীপুর (শেখ বাড়ি) এলাকার বাসিন্দা।

একইদিন (১৬ আগস্ট) বিকেলে থানার এসআই (নিঃ) আরিফ হোসাইন সঙ্গীয় ফোর্সসহ দোয়াভাঙ্গা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন। এ সময় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একই মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী মো. তারেক হোসেন (৩৬)-কে গ্রেফতার করা হয়। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুয়াপাড়া (মজুমদার বাড়ি) এলাকার বাসিন্দা।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) জানান, গ্রেফতারকৃত চার আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় শাহরাস্তি থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories