আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ সোমবার ● ২৬শে শ্রাবণ, ১৪৩৩ ● ১০ই আগস্ট, ২০২৬ ● ২৬শে সফর, ১৪৪৮ ● রাত ৩:১৭
সর্বশেষঃ

শাহরাস্তিতে পুলিশের পৃথক দুই অভিযানে ৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী পৃথক দুই অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

শনিবার (৮ আগস্ট) উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বোস্তা ও মুড়াগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই মো. মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

প্রথম অভিযানে টামটা উত্তর ইউনিয়নের বোস্তা সাকিনের মেহের বাড়ির সামনে সড়কে অভিযান চালিয়ে আবেদ শাহ মেহেদী (১৯) ও মো. রুবেল (৩২) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আবেদ শাহ মেহেদী বোস্তা এলাকার শাহ এমরানের ছেলে এবং মো. রুবেল তারালিয়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

অপরদিকে, একই ইউনিয়নের মুড়াগাঁও সাকিনস্থ আড়ং বাজারে জনৈক আলী আক্কাছের চায়ের দোকানে অভিযান চালিয়ে মো. সোহাগ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে আরও ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোহাগ চাঁদপুরের কচুয়া উপজেলার ৯ নম্বর কড়াইয়া ইউনিয়নের আকানিয়া নাছিরপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, পৃথক দুই ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে প্রথম ঘটনায় এফআইআর নং-৮, জিআর নং-২৫১ এবং দ্বিতীয় ঘটনায় এফআইআর নং-৯, জিআর নং-২৫২, তারিখ ৯ আগস্ট ২০২৬।

পরে গ্রেফতারকৃত তিনজনকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories