আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বুধবার ● ২১শে শ্রাবণ, ১৪৩৩ ● ৫ই আগস্ট, ২০২৬ ● ২২শে সফর, ১৪৪৮ ● দুপুর ১:০৮
সর্বশেষঃ

শাহরাস্তিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৩ (তেইশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে শাহরাস্তি থানাধীন পশ্চিম উপলতা পৌরসভার ১নং ওয়ার্ডের বটতলা তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মীর মাহবুবুর রহমান-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আরিফ হোসাইন এর নেতৃত্বে এএসআই (নিঃ) ফারুক আহাম্মদ, এএসআই (নিঃ) হাবিবুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ থানার একটি চৌকস টিম ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ সুজন (২০), পিতা: মোঃ মাহফুজ, মাতা: অহিদা বেগম, সাং: হোসেনপুর (হাজী বাড়ী), থানা: শাহরাস্তি, জেলা: চাঁদপুর;
মোঃ শিফাত হোসেন (১৯), পিতা: ওমর ফারুক, মাতা: শাহনাজ বেগম, সাং: আশ্রাফপুর (স্বর্ণকার বাড়ী), থানা: কচুয়া, জেলা: চাঁদপুর;
এবং মোঃ ইমতিয়াজ হোসেন (২২), পিতা: মোঃ হোসেন, মাতা: ফিরোজা বেগম, সাং: হোসেনপুর (কামাল হুজুরের বাড়ী), থানা: শাহরাস্তি, জেলা: চাঁদপুর।

গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-১৭, তারিখ- ২৮ জানুয়ারি ২০২৬; জিআর নং-১৭; ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

পরবর্তীতে বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories