আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ২০শে শ্রাবণ, ১৪৩৩ ● ৪ঠা আগস্ট, ২০২৬ ● ২১শে সফর, ১৪৪৮ ● সকাল ১১:৩৯
সর্বশেষঃ

শাহরাস্তিতে বিয়ের কথা শুনে অভিমানে আত্মহত্যা, দাখিল পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ঘিরে ধোঁয়াশা

ডেস্ক রিপোর্ট :

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বিয়ের কথায় মানসিক চাপে পড়ে আত্মহত্যা করেছে এক দাখিল পরীক্ষার্থী—এমন অভিযোগ উঠেছে। শনিবার (১৪ জুন) উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের আশকর বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী নুসরাত জাহান বীথি (১৬) আলহাজ্ব সিরাজ উদ্দিন চৌধুরী বালিকা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিলেন। তিনি ওই গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে প্রতিদিনের মতো খাওয়াদাওয়ার পর নিজ কক্ষে ঘুমাতে যান বীথি। অনেকক্ষণ ধরে সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের উত্তর পাশের ভেন্টিলেটর দিয়ে উঁকি দিয়ে দেখেন, সে ওড়না দিয়ে সিলিং ফ্যানে ঝুলে আছে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে এবং পরে শাহরাস্তি মডেল থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরদিন রোববার পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠায়।

এদিকে তরুণী শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুকে ঘিরে এলাকায় দেখা দিয়েছে ধোঁয়াশা। স্থানীয়দের একাংশ দাবি করছে, কুমিল্লার লাকসাম উপজেলার মুজাফফরগঞ্জ এলাকার এক ছেলের সঙ্গে বীথির বিয়ের কথা চলছিল। শনিবার বরপক্ষ তাকে দেখতে এসেছিল বলেও জানা যায়। বিষয়টি জানার পর বীথি মানসিকভাবে ভেঙে পড়ে বলে জানা গেছে।

আরেকটি সূত্র বলছে, পরিবারের পক্ষ থেকে তার ওপর লেখাপড়ার জন্য বাড়তি চাপ ছিল। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি—বিয়ের চাপ, লেখাপড়ার চাপ না অন্য কোনো কারণ থেকে এমন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে কি না।

এদিকে নিহত বীথির পরিবার পুলিশের কাছে কোনো অভিযোগ না থাকার কথা জানিয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন,
“ঘটনার পরিপ্রেক্ষিতে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories