শাহরাস্তিতে ১১ পিস ইয়াবাসহ গ্রেফতার আপন দুই ভাই সফিউল আলম ও মেহেদী হাসান

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আইয়ুব খান, এএসআই (নিঃ) শহীদুল্লাহ, এএসআই (নিঃ) মো. এরশাদ মিয়া এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম ১৭ জুলাই ২০২৬ তারিখে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
অভিযানকালে শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী এলাকার মীর বাড়ি জামে মসজিদ সংলগ্ন রফিকের দোকানের সামনে রাস্তার ওপর থেকে দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. সফিউল আলম প্রকাশ শুভ (২২) এবং মেহেদী হাসান (৩০)। তারা উভয়েই জামাল হোসেনের ছেলে, মৃত লতিফার সন্তান এবং শাহরাস্তি উপজেলার বানিয়াচৌ (মিয়াজী বাড়ি) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের নিজ নিজ হেফাজত থেকে মোট ১১ (এগার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৩০, জিআর নং-২২৩, তারিখ ১৮ জুলাই ২০২৬-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পরবর্তীতে গ্রেফতারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।