আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বৃহস্পতিবার ● ২২শে শ্রাবণ, ১৪৩৩ ● ৬ই আগস্ট, ২০২৬ ● ২৩শে সফর, ১৪৪৮ ● বিকাল ৩:২৯
সর্বশেষঃ

শাহরাস্তিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মিঠুন দাস ও এএসআই (নিঃ) মো. শহীদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ বুধবার (১৭ জুন) মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিজয়পুর এলাকায় খিলা-বিজয়পুর সড়কের নুরুল ইসলাম মাস্টার বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে আবু আহম্মদ (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবু আহম্মদ বিজয়পুর গ্রামের (আরন গাজী বাড়ি), ২ নম্বর ওয়ার্ড, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা। এ সময় তার নিজ হেফাজত থেকে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-২২ এবং জিআর নম্বর-১৬৭।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories