আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ মঙ্গলবার ● ২০শে শ্রাবণ, ১৪৩৩ ● ৪ঠা আগস্ট, ২০২৬ ● ২১শে সফর, ১৪৪৮ ● সকাল ১০:৩৭
সর্বশেষঃ

শাহরাস্তিতে ৮৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮৪ (চুরাশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. শরীফুল ইসলাম, এএসআই (নিঃ) এরশাদ মিয়া এবং সঙ্গীয় ফোর্স ২০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে শাহরাস্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজ মেহের এলাকার তালতলা মোড়ে লামিয়া স্টোরের সামনে পাকা সড়কের ওপর থেকে মো. রাসেল (২৬) ও মো. জসিম উদ্দিন (৩২)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. রাসেল (২৬), পিতা: মৃত ইমতিয়াজ হোসেন, সাং: বাংলা বাজার (খান বাড়ি), চাঁদপুর সদর; বর্তমানে নিজ মেহের (পশ্চিম মৃধা বাড়ি), ৭ নম্বর ওয়ার্ড, শাহরাস্তি। অপরজন মো. জসিম উদ্দিন (৩২), পিতা: রুহুল কুদ্দুস, সাং: নিজ মেহের (মৃধা বাড়ি), ৭ নম্বর ওয়ার্ড, শাহরাস্তি।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেন, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট তারা পলাতক আসামি রাবেয়া আক্তার রুম্পা (৩৩), স্বামী: খোরশেদ আলম, সাং: পশ্চিম উপলতা, ১ নম্বর পৌর ওয়ার্ড, শাহরাস্তি—এর কাছ থেকে স্বল্প মূল্যে কিনেছিলেন।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৩৭, তারিখ ২০ জুলাই ২০২৬ এবং জিআর নং-২৩০ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories