শাহরাস্তির কালিবাড়ি থেকে লিফলেট বিতরণ কালে ছাত্রলীগ সন্দেহে ছাত্রজনতার হাতে আটক ০৭
আক্তার হোসেন শিহাব
আজ, ৫ই ফেব্রুয়ারি, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কালীবাড়ি বাজার এলাকায় সরকারবিরোধী বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণের সময় সাত ব্যক্তি ছাত্র-জনতার হাতে হাতেনাতে আটক হয়। অভিযোগ রয়েছে, তারা ড. ইউনুস স্যারের নাম ব্যবহার করে বিভিন্ন উস্কানিমূলক ও প্রোপাগান্ডামূলক লিফলেট বিতরণ করছিলেন, যা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে করা হয়।
বাজারের উপস্থিত সচেতন ছাত্র-জনতা বিষয়টি লক্ষ্য করে তৎপরতার সাথে ওই ব্যক্তিদের কে আটক করে। পরে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয়।
আটককৃত ব্যাক্তিরা হলেন – মাহমুদুল হাসান নয়ন, (৩০) পিতা, হেলাল উদ্দিন পাটোয়ারী, সাং কংশাই হাজীগঞ্জ, মেহেদী হাসান (১৮) পিতা – মিজানুর রহমান শোরসাক। মেহেদী হাসান সৈকত (২৭) পিতা – আবুল কালাম পাটোয়ারী সাং – প্রফেসর পাড়া থানা হাজীগঞ্জ। আব্দুল্লাহ আল মামুন (২৬) পিতা – জাকির হোসেন সাং- পরকুট থানা – চাটখিল, নোয়াখালী। সিহাব হোসেন (২০) পিতা – জসিম উদ্দিন সাং – টোরাগর।মনোয়ার হোসেন (২৬) পিতা – আঃ মান্নান, সাং- দক্ষিণ বড়কুল থানা – হাজীগঞ্জ।হাসাইন মোহাম্মদ জিহাদ (২২) পিতা – হাকিম আবুল বাশার সাং- মুকসাইব দেবিদ্বার।
স্থানীয় সূত্রে জানা যায়, লিফলেটগুলোতে এমন কিছু তথ্য ছিল যা জনমনে বিভ্রান্তি এবং সরকারবিরোধী মনোভাব উসকে দিতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করছে।
শাহরাস্তি থানার এক কর্মকর্তা জানান, “আমরা ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের থানায় নিয়ে এসেছি। তাদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সচেতনতা ও সজাগ দৃষ্টিভঙ্গির জন্য পুলিশ এবং প্রশাসন ধন্যবাদ জানিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের নাগরিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।