শাহরাস্তির দারুল কারীম আল ইসলামিয়া মাদ্রাসার দোয়া অনুষ্ঠান সম্পন্ন
মোঃ শাহ আলম ভূঁইয়াঃ
শাহরাস্তির দোয়াভাঙ্গায় অবস্থিত আলোচিত দ্বীনি প্রতিষ্ঠান দারুল কারীম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীদের মেধা বৃদ্ধির জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ছাত্রছাত্রীদেরদের জ্ঞান বৃদ্ধি জন্য দোয়া মুনাজাত পরিচালনা করেন-প্রখ্যাত আলেমেদ্বীন মুহাদ্দিস ফজলুল করিম।
মুনাজাত পূর্ব আলোচনায় মাওলানা ফজলুল করিম বলেন,এই মাদ্রাসা একটি দ্বীনি মারকাজ।এখানে ইলমের চর্চা হয়।তাই সকল শিক্ষার্থীরা জ্ঞান নামক মধু সংগ্রহের জন্য আগ্রহী ও মনোযোগী হতে হবে।ইসলামি জ্ঞান অর্জন ও জীবনে মেনে চলার মাঝেই দুনিয়া ও পরকালে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে মুক্তি সম্ভব।
প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সাব্বির আহমদ ওসমানী এর উপস্থাপনায় অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত মেহমানবৃন্দ উপস্থিত ছিলেন।