আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
আজঃ বুধবার ● ২১শে শ্রাবণ, ১৪৩৩ ● ৫ই আগস্ট, ২০২৬ ● ২২শে সফর, ১৪৪৮ ● বিকাল ৩:২৯
সর্বশেষঃ

শাহরাস্তি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহরাস্তি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ ২০২৫) উপজেলার রিভার ভিউ মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে প্রকৌশলী নিজামুল হায়দার মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার, এসোসিয়েশনের উপদেষ্টা প্রকৌশলী মো. মজিবুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন মিয়াজী, উপজেলা জামায়াতের আমির মো. মোস্তফা কামাল, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল ও ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের পৃষ্ঠপোষক মো. জাহিদুল ইসলাম দিপু। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ, সদস্য সচিব মো. আজগর হোসেন মিয়াজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল ইসলাম জুয়েল ও পৌর ছাত্রশিবিরের সভাপতি মো. আক্তার হোসেন শিহাব।

Special Day

Special Day
দিন ঘন্টা মিনিট সেকেন্ড

ফেসবুকে লাইক দিন

Categories